ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৫, ০৯:০১ সকাল

জামায়াতের নতুন লোগো নিয়ে যা জানালেন গোলাম পরওয়ার

জামায়াতের নতুন লোগো নিয়ে যা জানালেন গোলাম পরওয়ার, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। দাঁড়িপাল্লার সঙ্গে দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত লোগোটি তৈরি করা হয়েছে। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে পরওয়ার বলেন, যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, ওটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। কয়েকটা ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে। কয়েকটা ডিজাইন নিয়ে আমরা একদফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানা ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংশোধিত হবে আমরা আশা করি।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে যে কযেকটা লোগো নিয়ে আমাদের কাজ চলছে সেদিন তারই একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছে। এটা আলটিমেটলি আমাদের অফিশিয়াল চূড়ান্ত কোনো লোগো নয়। খুব তাড়াতাড়ি আমরা লোগোটা একটু এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লোগো তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী