ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:০২ সকাল

টানা দ্বিতীয় হার লিভারপুলের, মৌসুমের প্রথম জয় চেলসির

টানা দ্বিতীয় হার লিভারপুলের, মৌসুমের প্রথম জয় চেলসির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেই হার দেখেছে লিভারপুল। গ্যালাতাসারের কাছে ১-০ গোলের হার দেখেছে তারা। 

শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল আর্নে স্লটের দল। কিন্তু ইস্তাম্বুলে গিয়ে হতাশার বৃত্তেই আটকে থাকতে হলো তাদের। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি আসে ভিক্টর ওসিমহেনের পেনাল্টি থেকে। সেই গোলটাই ব্যবধান গড়ে দেয়। অন্য দিকে মৌসুমের দ্বিতীয় ম্যাচে গিয়ে অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছে চেলসি।

আরও পড়ুন

নিজেদের মাঠে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে তারা। ২০১৫ সালে বরখাস্ত হওয়ার পর সপ্তমবারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিপক্ষের ডাগআউটে বসেছিলেন তিনবারের প্রিমিয়ার লিগজয়ী হোসে মরিনহো। তবে এবার প্রত্যাবর্তনটা রূপকথার হয়নি তার জন্য। ম্যাচের ১৮ মিনিটেই মিডফিল্ডার রিচার্ড রিওসের আত্মঘাতী গোল বেনফিকাকে ডুবিয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই

দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত ও দুই শিশু নিখোঁজ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের