ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৫ দুপুর

বগুড়ার শেরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

বগুড়ার শেরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরের শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সে হামছায়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, তিনি পেশায় একজন ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির ভেতরে রেখে দরজা তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন তার মোটরসাইকেলটি নেই। চোরেরা বাড়ির পেছনের দরজা খুলে, সামনের দরজা দিয়ে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গ্রেফতার ১

বগুড়ার শিবগঞ্জে পশ্চিমবঙ্গে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মানুষের কল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া ৪১ শতক জমি উদ্ধার

চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ ‘চাই’ বিক্রির ধুম 

দিনাজপুরের নবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা