ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ বিকাল

সন্তানহারা মা কুকুর পেল নতুন দুই সন্তান

সন্তানহারা মা কুকুর পেল নতুন দুই সন্তান

পাবনা প্রতিনিধি : আটটি সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হয়েছিল টম নামের মা কুকুরটি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উপজেলা পরিষদের আশেপাশে খুঁজে ফিরছিল নিজের সন্তানদের। দুধ সেবন করা ছানাগুলো না থাকায় স্তন ফুলে সেই যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছিল অনেকগুণ।

তবে আট সন্তান হারালেও, নতুন দুই সন্তান পেয়েছে মা কুকুরটি। অন্য একটি কুকুরের জন্ম দেওয়া কয়েকটি বাচ্চা থেকে দু'টি সংগ্রহ করা হয়েছে টমের জন্য। দু'টি ছানা পেয়ে স্বস্তি ফিরেছে তার চোখে-মুখে।

গতকাল বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে কুকুরছানা দু'টি সংগ্রহ করেন সামাজিক সংগঠন ঈশ্বরদীয়ান’র মুখপাত্র শাহরিয়ার অমিত ও তার বন্ধুরা। পরে উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের কাছে ছেড়ে দিলে ছানা দু'টি মা কুকুরের স্তন সেবন শুরু করে। মুহূর্তেই ছানা দু'টিকে আপন করে নেয় টম।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ স্বেচ্ছাসেবকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত