ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫০ সকাল

পাবনায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। ‎বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বগি উদ্ধারের পর আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষামান বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন যাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন। এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার বলেন, উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের