ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ সকাল

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের হিজবুল্লাহ নেতা নাইম কাসেম ঘোষণা করেছেন, তারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না। ইসরাইলের বিমান হামলায় নিহত তৎকালীন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

বৈরুতে নাসরুল্লাহর সমাধিস্থলে সমবেত হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন নাইম কাসেম। এসময় হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বজায় রাখার ঘোষণা দেন তিনি। যদিও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমরা কখনই আমাদের অস্ত্র ত্যাগ করব না। ইসরাইলকে সহায়তা করে এমন যেকোনো প্রকল্পের মুখোমুখি হবে হিজবুল্লাহ।’

তার এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন নতুন লেবানন সরকার প্রকাশ্যে ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে।

আরও পড়ুন

বৈরুতের উপকূলে নাসরুল্লাহ এবং তার উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনের (যিনি নাসরুল্লাহ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর ইসরাইলি হামলায় মারা যান) ছবি প্রজেক্টরে দেখানো হয়, যদিও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ ধরনের প্রদর্শন নিষিদ্ধ করেছিলেন।এদিন হাজারো পুরুষ, নারী ও শিশু কালো পোশাক পরে নাসরুল্লাহর সমাধিস্থলে হাজির হন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানিও স্মরণসভায় উপস্থিত ছিলেন।

হাসান নাসরুল্লাহ গত বছরের ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি হিজবুল্লাহ কমপ্লেক্সে ইসরাইলের বাংকার-বাস্টার বোমা হামলায় নিহত হন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে : ট্রাম্প

ম্যাচ জিতেও যে কারণে শাস্তি পেলেন পান্ত

দুই মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড: প্রবাসীকল্যাণমন্ত্রী

শাহ আলীর মাজারে হামলার ঘটনায় মামলা, তিনজনকে গ্রেপ্তার