ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪০ বিকাল

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তারাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নিহত ফেরাজুলের সৎ বোন সাবিনা বেগম (২৮) ও তার স্বামী উপছার আলী (৩৫)। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য গত বছরের ৩০ ডিসেম্বর উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়া দরগার পাথার নামক এলাকার একটি গর্ত থেকে অর্ধগলিত অবস্থায় ফেরাজুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় নিহতের মামা আবু তাহের বাদি হয়ে বাবা আব্দুস সামাদ, সৎ মা নূরজাহান বেগমসহ ৬ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেসময় এলাকার লোকজন বাবা আব্দুস সামাদসহ সৎ মাকে আটক করে বদরগঞ্জ থানায় হস্তান্তর করেন। এছাড়া রঞ্জনা বেগম ও রুবেল ইসলাম নামে এজাহার নামীয় আরও দুই আসামিকে পুলিশ গ্রেফতার করলেও সাবিনা বেগম ও উফছার আলী পলাতক ছিলেন।

আরও পড়ুন

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এজাহার নামীয় ৬ আসামি গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২