শিবপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
নরসিংদীর শিবপুরে ফার্মেসিতে চোর সন্দেহে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে দিকে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফার্মেসির তালা কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় পথচারীরা দোকানের ভেতরে শব্দ শুনতে পান। এ সময় তাঁরা দোকানের মালিককে ফোন করে ফার্মেসির ভেতরে চোর ঢুকেছে বলে জানান। খবর পেয়ে বাড়ি থেকে এসে ফার্মেসির মালিক মনোয়ার হোসেন ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে চুরির অভিযোগে আটক করে পিটুনি দেয়। এতে আহত হওয়ার পর সাইফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতালে রেফার করেন। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আরও পড়ুনশিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, গণধোলাইয়ে সাইফুল ইসলাম নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774022381.jpg)

_medium_1774006613.jpg)

_medium_1773987377.jpg)
_medium_1773978232.jpg)
