ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৪ দুপুর

মুন্সিগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

মুন্সিগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

মুন্সিগঞ্জের দুই উপজেলায় যুবদলের শীর্ষ চার নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশ সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন মৃধা জেমস ও সিরাজদীখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন ও সদস্যসচিব মো. শাহাদাৎ শিকদারকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থেকেও সংশ্লিষ্ট নেতারা জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। যার মাধ্যমে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

আরও পড়ুন

তাদের যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে জবাব দিতে হবে।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত