ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে ৪১ রানে হেরে যেতে হলো টাইগারদের। বড় জয়ে ফাইনাল নিশ্চিত করলো ভারত। আর বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেলো অঘোষিত সেমিফাইনাল।

সাইফ হাসান এবং তানজিদ তামিম জুটি ভালো একটি সূচনা এনে দেবেন, এটাই ছিল সবার প্রত্যাশা; কিন্তু জসপ্রিত বুমরাহ বোলিংয়ে আসার সঙ্গে সঙ্গে যেন থমকে যান তানজিদ তামিম। তার বলে বোকার মত ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি। এরপর পারভেজ ইমন এবং সাইফ হাসান মিলে ৪২ রানের জুটি গড়ে তোলেন।

ভারতের কুলদিপ যাদব নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট নন জসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তি। অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। ৩৭ বলে ৭৫ রানের টর্নেডো খেলেন অভিষেক শর্মা। তার ইনিংস সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ