ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৫ দুপুর

জামিনে বেরিয়ে এসেই চোরাই মোটরসাইকেলসহ ধরা খেলেন গোবিন্দগঞ্জের সেই আজাদুল

জামিনে বেরিয়ে এসেই চোরাই মোটরসাইকেলসহ ধরা খেলেন গোবিন্দগঞ্জের সেই আজাদুল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরিকালে হাতে-নাতে আটক হয়েছিলেন ক’দিন আগেই। তারপর আদালত থেকে জামিনে বেরিয়ে আসার পর গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দু’টি চোরাই মোটরসাইকেলসহ আবার আটক হয়েছেন তিনি। এই মোটরসাইকেল চোরের নাম আজাদুল।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদমেরী এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ৩-৪ মাস পূর্বে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য আজাদুলের কাছ থেকে কেনা একটি বাজাজ ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর আজাদুলকে একই এলাকায় তার শ্বশুরের বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে একই এলাকার মমিন মিয়ার বাড়ি থেকে টিভিএস ১১০ সিসির আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার শাখাহার ইউনিয়নের রাজশ গ্রামের হিন্দুপাড়ায় মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসীর হাতে আটক আজাদুলকে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে সেদিনই সে জামিনে বেরিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দু’টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সক্রিয় সদস্য আজাদুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আইআরজিসির মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

আইজিপির নামে ছড়ানো বক্তব্য ভিত্তিহীন : পুলিশ

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পদে  আলোচনায় বগুড়ার দুই ছাত্রনেতা

মুক্তাগাছায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী স্বাধীন মিয়া আটক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন