ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৯ দুপুর

ক্যানসার প্রতিরোধে মহাঔষধ গাজর

ক্যানসার প্রতিরোধে মহাঔষধ গাজর

সবজি তালিকায় গাজরের অবস্থান আলাদা। পুষ্টিগুণে ভরপুর এ খাবার শুধু চোখের যত্নই নেয় না, বরং ক্যানসার প্রতিরোধেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। গবেষকরা বলছেন, গাজরে থাকা ক্যারোটিনয়েড ও ফলকারিনোল নামক উপাদান ক্যানসার সৃষ্টিকারী কোষের বিস্তার রোধ করতে সক্ষম।

প্রোস্টেট, কোলন, ফুসফুস, পাকস্থলী এমনকি লিউকেমিয়ার ঝুঁকিও কমাতে পারে নিয়মিত গাজর খাওয়া। পাশাপাশি গাজরে থাকা ফাইবার, পটাসিয়াম ও অ্যান্টি অক্সিড্যান্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

ভিটামিন-এ সমৃদ্ধ গাজর চোখের দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক। আবার এর বিটা-ক্যারোটিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং বয়সের ছাপ কমাতেও কার্যকর।

কীভাবে খাবেন গাজর?


কাঁচা চিবিয়ে: এতে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট অটুট থাকে। গবেষণায় দেখা গেছে, ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর কাঁচা গাজর খাওয়া।

হালকা সেদ্ধ বা রান্না করে: এতে বিটা-ক্যারোটিনের মাত্রা বাড়ে, যা শরীরে গিয়ে ভিটামিন-এ তে পরিণত হয়। তবে অতিরিক্ত রান্নায় পুষ্টি নষ্ট হতে পারে।

আরও পড়ুন


রস বানিয়ে: হৃদরোগীদের জন্য উপকারী হলেও এতে ফাইবার কমে যায়। তাই অল্প নারকেল তেল মিশিয়ে খেলে শরীরে সহজে বিটা-ক্যারোটিন শোষিত হয়।

 

পুষ্টিবিদদের মতে, সর্বোচ্চ সুফল পেতে গাজর সালাদে কাঁচা বা হালকা সেদ্ধ করে খাওয়া উত্তম। তবে শিশু ও বয়স্কদের জন্য সেদ্ধ গাজরই বেশি সহজপাচ্য।


গাজর কেবল একটি সবজি নয় এটি একইসঙ্গে চোখ, হৃদপিণ্ড ও শরীরকে ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার এক প্রাকৃতিক ওষুধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার