ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪০ সকাল

আখতারের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশিবিরের

আখতারের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশিবিরের, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীদের ওপর (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তারা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিভাজন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচারপ্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ ধরনের ন্যক্করজনক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলসমূহ কোনোভাবেই এ ব্যর্থতার দায় এড়াতে পারে না।

আরও পড়ুন

নেতৃবৃন্দ বলেন, এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী