ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৭ পিএম

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির

ছবি : সংগৃহীত,গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াত আমির।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ—জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই।

আরও পড়ুন

তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।’ তিনি আরো বলেন, ‘দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি।

ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন—যুক্ত করেন ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো ব্রাজিল-মরক্কোর লড়াই

ব্রাজিলের হলুদ জার্সিতে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলের সমতায় শেষ প্রথমার্ধ

১০ মিনিটেই গোল শোধ দিল ব্রাজিল

ব্রাজিলের জালে মরক্কোর গোল

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল