ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৮ সকাল

নির্বাচন ইস্যুতে ইসির সঙ্গে ইইউ’র বৈঠক আজ

নির্বাচন ইস্যুতে ইসির সঙ্গে ইইউ’র বৈঠক আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী টিম। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ রোববার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইইউ সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সব সময়ই আছে ইইউ। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এ জন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে ইসি ও সুধীসমাজের সঙ্গে তারা কাজ করবে।

এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়ে ইইউ কাজ করতে চায় বলেও তিনি জানান । এর আগে, গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেছিলেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এ প্রত্যাশা নিয়ে ইইউর বিশেষজ্ঞ পর্যবেক্ষকদল বাংলাদেশে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ