ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩১ দুপুর

ব্যানার-পোস্টার স্বেচ্ছায় সরানোর অনুরোধ ডিএনসিসির, অভিযান সোমবার

ব্যানার-পোস্টার স্বেচ্ছায় সরানোর অনুরোধ ডিএনসিসির, অভিযান সোমবার

রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার স্বেচ্ছায় অপসারণের অনুরোধ জানিয়েছে ডিএনসিসি। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে এসব অপসারণে অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

 

এই বিশেষ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। তাই সবাইকে অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারসমূহ স্বেচ্ছায় অপসারণ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তা অপসারণ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ