ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৯ পিএম

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সোনাতলার জয়

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সোনাতলার জয়, ছবি সংগৃহীত

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ রোববারের খেলায় মিমের হ্যাট্রিকে সোনাতলা উপজেলা ৩-০ গোলে কাহালু উপজেলাকে হারিয়েছে। প্রাধান্য বিস্তার করে খেলে সোনাতলা গুরুত্বপূর্ন জয় তুলে নেয়।

আজকের খেলার পরিচালনা করেন স্বপন, তাকে  সহযোগিতা করেন বাবু ও ফজলে রাব্বি। ম্যান অব দ্যা ম্যাচ সোনাতলা উপজেলার মিম। জুলাই শহীদ মনিরের বাবা মো. শামসুল হক ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, আতিক প্রমুখ। আগামীকাল সোমবারের খেলায় গাবতলী উপজেলা দল, শিবগঞ্জ উপজেলা দলের মোকাবেলা করবে। খবর বিজ্ঞপ্তি’র।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে বাণিজ্য মেলায় অবৈধ লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : জিএম সিরাজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ

রংপুরে নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ, দুই যুবক কারাগারে

বগুড়ায় বাড়িতে অগ্নিকান্ড

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত