ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩১ দুপুর

কুড়িগ্রামে নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ 

কুড়িগ্রামে নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ , ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রম এ খেলা দেখতে ফভড় জমান বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। চারদিনব্যাপী প্রতিযোগিতা শেষে আজ রোববার বিকেলে চূড়ান্ত বাইচ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় ভিন্নধর্মী কলাগাছের ভেলা বাইচের আয়োজন করে স্থানীয়রা। গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় প্রতিদলে প্রতিযোগির সংখ্যা ৪ থেকে ৫জন। ৪দিনের এখেলা শেষে ৫ম দিন রোববার বিকেলে চূড়ান্ত বাইচে অংশগ্রহণ করে গরিবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ ৫টি দল। চূড়ান্ত বাইচে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরিবের বন্ধু ভেলা দল।

আরও পড়ুন

প্রতিযোতিা প্রথম পুরস্কার দুইটি খাসি, দ্বিতীয় পুরস্কার একটি খাসি ও তৃতীয় পুরস্কার একটি রাজহাঁস বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
                                                  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন