ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৭ সকাল

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তিনি মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন ইবা। এসি থেকে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ঘরে আগুন লেগে তারা চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

আরও পড়ুন

 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতকাল দিবাগত রাতে এসি বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে তুহিনের শরীরে ৪৭ শতাংশ, তার স্ত্রী ইবা আক্তারের ১৫ শতাংশ এবং তাদের দুই সন্তান তানভীর ৪০ শতাংশ ও তাওহীদের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালের অবজারভেশনে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ : ডিবি প্রধান

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির