ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৪ দুপুর

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শিরোপা বসুন্ধরা কিংসের

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শিরোপা কিংসের

চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রাখলো বসুন্ধরা কিংস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফাইনালে ম্যাচের ৬৩ মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলেই মোহামেডানকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

 

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের ১১ মিনিট পর। মূলত মাঠ অপ্রস্তুত থাকায় এ বিলম্ব। এতে বেশ হতাশ হন গ্যালারিতে উপস্থিত থাকা দর্শকরা। তবে তাদের সেই হতাশা দূর করেন  বসুন্ধরা ও মোহামেডানের ফুটবলাররা। 

ম্যাচে জোড়া গোল করেন ডরিয়েল্টন গোমেজ। এছাড়া একটি করে গোলের দেখা পান মানুয়েল সানডে ও রাফায়েল আগস্ত। মোহামেডানের একমাত্র গোলটি মোজাফফরভের।

আরও পড়ুন

 

মৌসুম সূচক এই টুর্নামেন্টের সূচনা আসরে গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা। সেবার প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছিল মোহামেডানকে। এবারও সাদা-কালোদের হারিয়ে শিরোপা জিতলো তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের তাবরিজে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৬

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গা ইস্যুতে হাসিনা সরকার পুরা বারোটা বাজিয়ে গেছে: শামা ওবায়েদ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: জ্বালানিমন্ত্রী

যুদ্ধের কারণে তেল, জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল