ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে মামুন (২৪) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিমকে এক যুবক ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!