ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩০ দুপুর

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ছবি : সংগৃহীত,চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষ্যে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির।

চাকসু নির্বাচনে ভিপি পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন ও এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দিয়েছে সংগঠনটি।

এছাড়া, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম বিপ্লবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

চাকসু নির্বাচন ২৮টির পদের মধ্যে ২৬টি পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। এর আগে বিচ্ছিন্নভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা।

আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়। চাকসু নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র