ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর

রিজিক নিয়ে ভক্তদের প্রশ্ন, যা জানালেন তামিম মৃধা

রিজিক নিয়ে ভক্তদের প্রশ্ন, যা জানালেন তামিম মৃধা, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয়। কিন্তু অনেকদিন ধরেই শোবিজ অঙ্গন থেকে দূরে তিনি, পুরোদমে হাঁটছেন ধর্মের পথে। তার বাহ্যিক রূপেও এসেছে ব্যাপক পরিবর্তন; রাখছেন দাঁড়ি, প্রকাশ করছেন নানা ধরনের ইসলামিক কনটেন্ট।তামিম মৃধাকে প্রায়ই সাক্ষাৎকারে দেখা গেলেও তার আলোচনার বিষয় থাকছে ইসলামিক বিষয়গুলো নিয়েই। এছাড়া রোজকার দিনে নিয়মিত ধর্মের কাজেই মনোযোগী তিনি। অভিনয় ছেড়ে দেওয়ায় ভক্তদের কাছ থেকে রিজিক নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন তামিম; এবার তারই জবাব দিলেন তিনি।

সম্প্রতি ওমরাহ পালনে যান তামিম মৃধা। সেখান থেকে সোমবার তার ফেসবুকে নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি। রিজিক প্রসঙ্গে সেই পোস্টে তামিম লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি?’ তামিম লেখেন, ‘এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি,  হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি এই সবকিছুই তো আমার রিজিক!’ তামিম আরও উল্লেখ করেন, ‘সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ!’

আরও পড়ুন

সবশেষ তামিম লেখেন, ‘দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন, আমিন!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ