ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ সকাল

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথে যেতে পরিকল্পনা করছে ডিপ্লোমারা: বুয়েট শিক্ষার্থীরা

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথে যেতে পরিকল্পনা করছে ডিপ্লোমারা: বুয়েট শিক্ষার্থীরা, ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি আদায়ে ‘রাজপথ অবরোধ’সহ সাধারণ মানুষকে জিম্মি করবে না তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বুয়েটের ক্যাফেটেরিয়ায় ডিপ্লোমাধারীদের সহিংস আন্দোলনের বিপক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বুয়েট শিক্ষার্থীরা।

সেখানে আবারও তারা তাদের ৩ দফা দাবি তুলে ধরেন। যার অন্যতম—৯ম গ্রেডে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তাছাড়া—১০ম গ্রেড পদে ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিলসহ, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আলোচনার টেবিল ছেড়ে, সড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে ডিপ্লোমাধারীরা। বুয়েটের শিক্ষার্থীরা জানান, মানুষকে জিম্মি করে দাবি আদায় সমর্থন করেন না তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী