ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫ দুপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু। প্রতীকী ছবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ওবাইদ ইসলাম হামিম (১০) নামের এক স্কুল ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং কেজি পাড়ার নাভিদ ইসলাম হিমেলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু লাবিব গত বৃহস্পতিবার জয়মনিরহাট ইউনিয়নের সড়ক কাটা নামক স্থানে তার নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজারে (ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক) রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামী অটো রিকশা হামিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে গতকাল শনিবার রাত আটটায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেলে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটনার সংবাদটি কেউ তাকে জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী