ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৭ দুপুর

ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমণ করছিল। পথিমধ্যে ট্রেনটি ঘটনাস্খলে পৌছালে ওই কিশোরী ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার।
হাবলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, ‘মরদেহটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমুল মেয়ে। তার সাথে থাকা ব্যাগে ২০টাকা রয়েছে।’

আরও পড়ুন

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। মেয়েটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন: তদন্ত কমিটি গঠনের নির্দেশ

মাথায় ধানের শীষ নিয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় এক শ্রমিক