ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৯ সকাল

গাজায় একদিনে আরও ৬৫ জনের প্রাণহানি

গাজায় একদিনে আরও ৬৫ জনের প্রাণহানি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটিতে আগ্রাসনের মাত্রা ও পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বিচার হামলায় উপত্যকাজুড়ে প্রাণ গেছে আরও ৬৫ জনের, যার মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য।

গাজা সিটিতে আত-তোয়াম এলাকায় নিজ বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে পরিবারটি। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজা সিটি এবং উত্তরাঞ্চলে নিহত হয়েছেন ৪৮ জন। আহত হয়েছেন বহু মানুষ।

গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। ধ্বংস হয়েছে আরও কয়েকটি বহুতল ভবন। অঞ্চলটিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন

আটকা পড়ে আছে প্রায় ১০ লাখ মানুষ। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬৩ হাজার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার

ইসরায়েলকে শাস্তি দিল ফিফা

ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬