ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৬ দুপুর

পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে। আশা করছি ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরায় ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। ১৭ বছর ধরে যারা ভোট দিতে পারেননি তারা এবং নতুন প্রজন্ম উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। নিজের মত প্রকাশ করবেন।

তিনি বলেন, ‘জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত রয়েছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সেটা দৃশ্যমান।

আরও পড়ুন

প্রেস সচিব বলেন, ‘ডাকসু নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র