ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪২ দুপুর

রংপুর নগরীর বিভিন্ন এলাকায় জিএম কাদেরের লাঙ্গল মার্কার গণসংযোগ

রংপুর নগরীর বিভিন্ন এলাকায় জিএম কাদেরের লাঙ্গল মার্কার গণসংযোগ।

রংপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য (লাঙ্গল মার্কার) পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর নবাবগঞ্জ বাজার, দেওয়ান বাড়ী রোড, বেতপট্টি, তালতলা রোড, সালেক মার্কেট, সেনপাড়া রোড, গ্র্যান্ড হোসেল মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

গণসংযোগকালে জিএম কাদের লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাবের অভিযানে গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার : ট্রাক উদ্ধার

বগুড়ার কাহালুতে ২ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খিলগাঁওয়ে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে  নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বগুড়ায় গাঁজাসহ পুলিশের জালে তিন কারবারি

জয়পুরহাটের আক্কেলপুরে  গ্যাস ট্যাবলেট সেবন করে এক ব্যক্তির আত্মহত্যা