ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ দুপুর

মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা

মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে লিটন মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। লিটনকে গলা কেটে হত্যা করা হয়েছে।  

আরও পড়ুন

এলাকাবাসীর দাবি, লিটনের সঙ্গে স্থানীয় অনেকের বিরোধ ছিল। তিনি এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী