ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২০ সকাল

কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে : পরীমণি

কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে : পরীমণি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা, আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পরীমণি ব্যক্তিগত জীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন পরীমণি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে ও মেয়েকে নিয়েই সময় কাটছে তার।

ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’ তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’

আরও পড়ুন

দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে উল্লেখ করে লিখেছেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা মন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে