ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর

উত্তাল নেপাল: হোটেলে আটকা বাংলাদেশ ফুটবল দল

উত্তাল নেপাল: হোটেলে আটকা বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্কঃ  সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে শুরু হয়েছে জেন-জি আন্দোলন। এই আন্দোলনে দেশটি কার্যত অচল হয়ে পড়েছে। হাজারো আন্দোলনকারী ঢুকে পড়েছে নেপালের সংসদ ভবনে। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

যে কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ বাংলাদেশ ফুটবল দল।

দুই প্রীতি ম্যাচের প্রথমটি শনিবার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সোমবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন টিম হোটেলেই অনুষ্ঠিত হয়। দলের অনুশীলন স্থগিত করা প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

আরও পড়ুন

বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বেলা তিনটায় দলের অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছিল। সে মাফিক অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন দলের খেলোয়াড়রা। কিন্তু হোটেল লবিতে আসার পর জানানো হয়েছে, স্টেডিয়ামের আশপাশ এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এখন বের হওয়া যাবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪