ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর

নেপালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, নিহত ৬

নেপালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, নিহত ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। 

আজ সোমবার সিভিল হাসপাতালে চিকিৎসাধীন দুইজন মারা গেছেন। পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভের সময় তারা আহত হন।এছাড়া, ট্রমা সেন্টারের একজন চিকিৎসক, কাফমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন আহত হয়ে তাদের হাসপাতালে ভর্তি চারজন মারা গেছেন। তাদের মাথা ও বুকে গুলি লাগে। এছাড়া আরো ১০ জন বিক্ষোভকারী চিকিৎসাধীন রয়েছেন।বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন।

দুর্নীতির অবসান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জি বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে।

আরও পড়ুন

সহিংস সংঘর্ষের পর, কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ডে আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০