ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৩ সকাল

বাগেরহাটে চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির হরতাল

বাগেরহাটে চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির হরতালল, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহান রাখার দাবিতে হরতাল পালিত হচ্ছে। হরতাল চলাকালে জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে বিক্ষোভকারীরা। সেমাবার সকাল থেকে বাগেরহাটে কিছু রিকশা চলাচল করলেও বেশিরবাগ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাটও খোলেনি।গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠেন।সব রাজনৈতিক দল একসঙ্গে সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে। এরপর একের পর এক কর্মসূচি চলতে থাকে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নেন জেলার বিভিন্ন দলের নেতা–কর্মীরা। তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু আগের প্রস্তাবের সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

নির্বাচন কমিশনের চূড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট); বাগেরহাট-২ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) ও বাগেরহাট-৩ (ফকিরহাট-রামপাল-মোংলা)।

আরও পড়ুন

১৯৬৯ সাল থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ