ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৫, ০২:৫১ দুপুর

চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি : কাদের সিদ্দিকী

চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই- চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি আমি। কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করি নাই। আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররাতো বড় স্বৈরাচার।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা সোনার বাংলায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যেমন না হলে দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম নাহলে টাঙ্গাইল হতো না। আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।

আরও পড়ুন

লতিফ সিদ্দিকীর ইস্যুতে তিনি বলেন, সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই সসম্মানে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে, তাহলে আমরা আইনিভাবে লড়বো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেইমার কি আছেন দলে?

গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শুভেন্দুর সিদ্ধান্তের অপেক্ষা

যেভাবে দেখবেন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

বিমানের বিতর্কিত মিজানের সকালে পদোন্নতি, বিকালেই প্রত্যাহার

কর ফাঁকির মামলা থেকে শাকিরাকে অব্যাহতি

বগুড়ায় ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে মাংস বিক্রেতাকে খুন