ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:৫৪ দুপুর

জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি পুড়িয়ে ধ্বংস, অর্থ জরিমানা

জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি পুড়িয়ে ধ্বংস, অর্থ জরিমানা

নিউজ ডেস্ক:  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাগড়াঘাট গ্রামের আতাউরের বাড়িতে অভিযান পরিচালনা করে  ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে চিংড়ি মাছ উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করেছেন। এ টাকা অনাদায়ে তাদের ৩ মাসের কারাদণ্ড দেন।


কালীগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর নাহিদ হোসেনের নেতৃত্বে অভিযানে ২১০ কেজি ক্ষতিকারক জেলি পুশকৃত বাগদা, গলদা ও হরিণা চিংড়ি মাছ উদ্ধার করা হয়। সেখান থেকে জেলি পুশ করার সরঞ্জাম সিরিঞ্জ, জেলি,  মেডিসিনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন

গ্রেপ্তাররা হলেন, উপজেলার গুমানতলী গ্রামের কাওছার মোড়লের ছেলে আতাউর মোড়ল ও শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম। উদ্ধারকৃত চিংড়ি আগুনে জ্বালিয়ে নষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ