ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৪, ১১:৫৭ দুপুর

মৌলভীবাজারের ইউপি চেয়ারম্যান মাহবুবসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের ইউপি চেয়ারম্যান মাহবুবসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন— জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।

 

আরও পড়ুন

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শনিবার দিবাগত রাতে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষে ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ত্যাগের নির্দেশ

চুক্তি না হলে ইরানে ফের বোমা ফেলতে হবে : ট্রাম্প

জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

 সেনেগাল সফরে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?— প্রশ্ন তাপস বৈশ্যের