ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৫, ০২:১১ দুপুর

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী-পাবনা রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। ইমরান উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ইউনুস মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইমরান রেললাইনের পাশে কৃষি জমিতে কাজের জন্য দিনমজুরদের নিয়ে যান। কাজের ফাঁকে তিনি রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন। এসময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সে পরিবারের একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 সেনেগাল সফরে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?— প্রশ্ন তাপস বৈশ্যের

সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার

আবারও হরমুজ পাড়ি দিতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’