ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৪ সকাল

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজধানীর লালবাগে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়। 

অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়। ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামে ওই ভবন থেকে যেসব গাড়ি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো ছিল। বাড়ির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনও তথ্য দিতে পারেননি। যৌথবাহিনী জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, মূলত সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। আমাদের একটি টিমও সেখানে আছে। তবে এ অভিযান কোন বিষয়ে তা আমরা জানি না। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ