ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:১৫ পিএম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাটিবাহী লাটা হাম্বারের (ইঞ্জিনচালিত অবৈধ যান) ধাক্কায় ফারিয়া খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া খাতুন (১০) জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ফারিয়া।

আরও পড়ুন

যাওয়ার পথে কালা গ্রামে একটি মাটিবাহী লাটা হাম্বারের সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারিয়ার।
এরপর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত লাটা হাম্বারটি আটকে রেখে ভাঙচুর চালায় গ্রামবাসী।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সাথে খলিলুর রহমানের বৈঠক

১

সুনামগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ২৫

২

২৯৫ জনের সরকারি চাকরি, আবেদন ফি ৫৬ টাকা

৩

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল নিক্ষেপ

৪

আকিজ ডেইরির নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৫

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

৬