সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ১২টি ইজিবাইক জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুর্গাপুর পৌর এলাকার ঘোরাইত এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইজিবাইকে পরিবহনের সময় ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে জব্দ করা বালু সরকারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795866543.jpg)


_medium_1795864158.jpg)



