ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১০:২৮ এএম

হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়:  হুমায়ূন কবির

হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়:  হুমায়ূন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাকে ফিরতে দেওয়া হবে না এবং দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান—বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এমন খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে হায়ার করে অনেক লেখাই লেখানো যায়। কিন্তু ইচ্ছা (ডিজায়ার) ও বাস্তবতার (রিয়ালিটি) মধ্যে পার্থক্য বুঝতে হবে।’ শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাকে কখনোই ফিরতে দেওয়া হবে না। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা হতে পারে।

বর্তমান সরকারের বৈধতা ও অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, আমরা একটি আত্মবিশ্বাসী সরকার। বাংলাদেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত এই সরকারের শক্ত ভিত্তি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। 

আরও পড়ুন

সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক বা তাদের প্রতিনিধি এই ব্রিফিংএ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের মাটে হার সান্তোসের, প্রশ্নের মুখে নেইমারের ভবিষ্যৎ

১

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এসআরবি

২

হরমুজে তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের

৩

পাবনার ঈশ্বরদীতে জামায়াত নেতাকর্মী ও ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

৪

ন্যাটো সদস্য এস্তোনিয়াকে যুদ্ধের হুমকি রাশিয়ার

৫

হাসিনাকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সরকার অপেক্ষা করছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৬