ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০২:১৭ পিএম

মোহাম্মদপুরে দুই ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে দুই ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মহসিন (২৫)। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিরুজ্জামান ও এসআই রাজু আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে নূরজাহান রোডের তেহারি ঘর খাবার হোটেল থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মহসিনের কাছে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি পাওয়া গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সরকারবিরোধী বিভিন্ন লেখালেখি ও পোস্ট করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন। 

আরও পড়ুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেও তিনি সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও দলটির অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি সক্রিয় সদস্য ছিলেন বলে পুলিশের দাবি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, মহসিনকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬