ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০১:২৯ পিএম

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেন। গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

আরও পড়ুন

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬