ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০১:৩৫ এএম

রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত, রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানার পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

আরও পড়ুন

পুলিশের অভিযোগ, ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন মোস্তফা আহমেদ জুয়েল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬