ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১২:২৪ এএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২

ছবি : সংগৃহীত, খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং খালেক ভ্যানচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন ভ্যানে করে নিজেদের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এ ছাড়া তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে সোলায়মানকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি পা, হাত ও ঘাড়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬