ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৪৯ পিএম

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

ছবি : সংগৃহীত, রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর তিন এলাকায় পৃথক ঘটনায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে ও বাড্ডা লিংক রোডে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পল্লবীর ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে অন্য দুই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটি দুপুর থেকেই সেখানে দাঁড়ানো ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম জানান, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসবে মাছের মেলা অনুষ্ঠিত

১

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

২

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নতুন নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৩

বগুড়ায় ১২ থানায় পুলিশের হেল্পডেস্কের কার্যক্রম : আইনিসেবা পাচ্ছে নারী-শিশু, প্রতিবন্ধি ও বয়স্করা ভাঙ্গনের হাত থেকে রক্ষা হচ্ছে বহু সংসার

৪

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

৫

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

৬