ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১০:৪২ পিএম

বগুড়ার কাহালু-বগুড়া সংযোগ সড়কে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে চালক নিহত

বগুড়ার কাহালু-বগুড়া সংযোগ সড়কে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে চালক নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু-বগুড়া সংযোগ সড়কের বগুড়া তিনমাথা রেলগেটের সামান্য পশ্চিমে হাজির মিল নামক স্থানে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তাফিজার রহমান (৩০)নামের যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা আরোহী বাদল(৩০)গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজার রহমান বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের মো: আয়াত আলীর ছেলে। আহত বাদল একই গ্রামের মো: আব্দুস ছাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন মোস্তাফিজার রহমান তার মোটরসাইকেলে বাদলকে সঙ্গে নিয়ে বগুড়া শহরে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে হাজির মিল এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আরও পড়ুন

এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোস্তাফিজার রহমান বুকে আঘাত পান এবং পেছনে বসে থাকা বাদলের দুই পা ভেঙে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ গ্রামের বাড়ি ইসবপুর টুপিপাড়ায় রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

১

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৩

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৪

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৫

বগুড়ার ধুনটে দিনমজুরের জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ

৬