ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৮:৩৯ পিএম

মহানগরে ৪০০টি স্থাপনের প্রস্তাব

বগুড়ায় নিরাপত্তা জোরদারে প্রথম ধাপে বসছে ২০০ সিসি ক্যামেরা

বগুড়ায় নিরাপত্তা জোরদারে প্রথম ধাপে বসছে ২০০ সিসি ক্যামেরা

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সাতমাথায় নিরাপত্তা জোরদারে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাচ্ছে সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ স্কয়ার ও জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভ এলাকায় এর কাজ চলতে দেখা যায়।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, জিরো পয়েন্ট থেকে সার্কিট হাউজমুখী সড়কে, কাজী নজরুল ইসলাম সড়কে সদর থানার দিকে, স্টেশন রোডের দিকে এবং স্মৃতিস্তম্ভ এলাকাসহ চারটি পয়েন্টে ক্যামেরা বসছে প্রাথমিক পর্যায়ে। জেলা পুলিশের চাহিদায় সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সাতমাথায় প্রধান ডাকঘরের পশ্চিম পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটির বাড়তি নজরদারিতে আরও একটি ক্যামেরা সেখানে বসানোর কথাও জানান বীরশ্রেষ্ঠ স্কয়ারে ক্যামেরা স্থাপনের কাজে নিয়োজিত টেকনিশিয়ানরা।

আরও পড়ুন

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন,মহানগরের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদারে, বিশেষ করে বীরশ্রেষ্ঠ স্কয়ার ও স্মৃতিস্তম্ভে নজরদারির জন্য প্রাথমিকভাবে চারটি ক্যামেরা বসানো হচ্ছে।

তিনি আরও জানান, মহানগরের ৪০০টি গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা বসানোর প্রস্তাব রয়েছে। প্রথম পর্যায়ে ২০০টি এবং দ্বিতীয় ধাপে বাকি ২০০টি বসানোর পরিকল্পনা আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬