ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৮:২১ পিএম

জয়পুরহাটের বাগজানাতে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে এলাকাবাসী

জয়পুরহাটের বাগজানাতে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে এলাকাবাসী

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানার পার্শ্ববর্তী আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী । প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।

জানা যায়, খাসবাট্টা গ্রামের আলহাজ্ব বেলাল মাস্টারের বাড়ি সংলগ্ন হেয়ারিং রাস্তার কালভার্টটি অত্র‍ এলাকার বর্ষার পানির স্রোতে দীর্ঘদিন আগে ভেঙে যায়। ফলে ওই পথে সকল প্রকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এমনকি পায়ে হেঁটেও মানুষ চলাচল করতে পারে না। এলাকাবাসী বিকল্প পথ হিসেবে বাসাবাড়ির উপর দিয়েই অনেক কষ্টে যাতায়াত করেন।

আরও পড়ুন

এলাকাবাসী কালভার্টটি পুনঃনির্মাণের দাবি করেন। আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন বলেন, আগের ইউএনও ও ইঞ্জিনিয়ার বিষয়টি এবং ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। তিনি নতুন করে একটা কালভার্ট নির্মাণের জন্য সরকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬